পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় শুভেন্দু অধিকারী-কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী তাঁর শুভেচ্ছাবার্তায় বলেন, শুভেন্দু অধিকারী এমন একজন নেতা যিনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে গভীরভাবে যুক্ত থেকেছেন এবং মানুষের আশা-আকাঙ্ক্ষা খুব কাছ থেকে উপলব্ধি করেছেন। তিনি আশা প্রকাশ করেন যে, শুভেন্দু অধিকারীর আগামী কার্যকাল পশ্চিমবঙ্গের উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রধানমন্ত্রী আরও বলেন, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় শ্রী শুভেন্দু অধিকারীকে অভিনন্দন। তিনি এমন একজন নেতা হিসেবে নিজের স্বতন্ত্র ছাপ রেখেছেন, যিনি জনগণের সঙ্গে গভীরভাবে যুক্ত থেকেছেন এবং অত্যন্ত কাছ থেকে তাঁদের আশা-আকাঙ্ক্ষাগুলি অনুধাবন করেছেন। তাঁর আগামী কার্যকাল ফলপ্রসূ হোক — এই কামনায় তাঁকে আমার শুভকামনা।” এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনীয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক-কেও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই নেতারা দীর্ঘদিন ধরে তৃণমূল স্তরে অক্লান্ত পরিশ্রম করে মানুষের সেবা করেছেন। মন্ত্রী হিসেবে তাঁরা পশ্চিমবঙ্গের উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। তথ্যসূত্র: Press Information Bureau Post navigation রত্না দেবনাথ মাথা আঁচড়াবেন না! মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় চর্চা কেন এখনও অবিবাহিত শুভেন্দু অধিকারী? জনসভায় নিজেই জানিয়েছিলেন কারণ