উচ্চমাধ্যমিক ২০২৬ পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করল বারাসাত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুল। স্কুলের প্রকাশিত ফলাফল অনুযায়ী, মোট ১৬১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এবং প্রত্যেকেই উত্তীর্ণ হয়েছে। ফলে পাশের হার দাঁড়িয়েছে ১০০ শতাংশ। স্কুল সূত্রে জানা গিয়েছে, ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ১১ জন ছাত্রছাত্রী। ৮০ শতাংশের বেশি পেয়েছে ৬৩ জন এবং ৭৫ শতাংশের বেশি নম্বর অর্জন করেছে ১০০ জন। এছাড়া ৬০ শতাংশের উপরে নম্বর পেয়েছে ১৫৮ জন পরীক্ষার্থী। বিজ্ঞান বিভাগে স্কুলের মধ্যে প্রথম হয়েছে রৌনক সরকার। সে পেয়েছে ৪৮৭ নম্বর, অর্থাৎ ৯৭.৪০ শতাংশ। রাজ্য মেধাতালিকায় তার স্থান হয়েছে দশম। দ্বিতীয় স্থানে রয়েছে রূপম বসু, তার প্রাপ্ত নম্বর ৪৮৫ এবং শতাংশ ৯৭। রাজ্যস্তরে সে দ্বাদশ স্থান অধিকার করেছে। তৃতীয় স্থানে থাকা অভ্রনীল ৪৭৭ নম্বর পেয়ে ৯৫.৪০ শতাংশ অর্জন করেছে এবং রাজ্যে কুড়িতম স্থান পেয়েছে। বাণিজ্য বিভাগে প্রথম হয়েছে সৌম্যজিৎ দেওয়ানজি। তার প্রাপ্ত নম্বর ৪৩৭, শতাংশের হিসেবে ৮৭.৪০। দ্বিতীয় স্থানে রয়েছে সায়ন দাস, সে পেয়েছে ৪২৯ নম্বর বা ৮৫.৮০ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে কৌস্তভ চৌধুরী ও শুভদীপ সরকার। দু’জনেই ৪১৯ নম্বর পেয়ে ৮৩.৮০ শতাংশ অর্জন করেছে। কলাবিভাগে প্রথম স্থান অধিকার করেছে মৃন্ময় ঘোষ। তার প্রাপ্ত নম্বর ৪৬৬, শতাংশ ৯৩.২০। দ্বিতীয় স্থানে রয়েছে অর্পণ মল্লিক ও রাজদীপ মণ্ডল। দু’জনেই ৪২৯ নম্বর পেয়ে ৮৫.৮০ শতাংশ অর্জন করেছে। তৃতীয় স্থানে থাকা সোহম রায় পেয়েছে ৪১৯ নম্বর বা ৮৩.৮০ শতাংশ। এই ফলাফলে স্বাভাবিকভাবেই খুশির আবহ স্কুল চত্বরে। শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং পড়ুয়াদের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়ার মতো। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা এবং শিক্ষকদের পরিশ্রমের ফলেই এই সাফল্য এসেছে। Post navigation EX স্টিকার সংস্কৃতি নিয়ে বাড়ছে প্রশ্ন, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ, ‘রাস্তা সবার জন্য সমান বারাসত মেডিক্যালে দখলমুক্তকরণ অভিযান, হাসপাতালের ভিতরের দোকান সরানোর নির্দেশ বিধায়কের