বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে বারাসতে রক্তদান শিবির, ১৫২ জনের স্বেচ্ছায় রক্তদানবিশ্ব থ্যালাসেমিয়া দিবসে বারাসতে রক্তদান শিবির, ১৫২ জনের স্বেচ্ছায় রক্তদান

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে বারাসতের Eminent Group of Colleges-এর উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে ব্যাপক সাড়া মিলল। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই শিবিরে মোট ১৫২ জন স্বেচ্ছায় রক্তদান করেন।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল নতুন প্রজন্মের অংশগ্রহণ। বহু ছাত্রছাত্রী জীবনে প্রথমবার রক্তদান করে মানবিক উদ্যোগে সামিল হন। উপস্থিত অতিথি ও আয়োজকদের মতে, তরুণ প্রজন্মের এই সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতা ভবিষ্যতের জন্য অত্যন্ত ইতিবাচক বার্তা বহন করে।

রক্ত সংগ্রহের দায়িত্বে ছিল কলকাতার Om Blood Center। শিবিরে উপস্থিত ছিলেন ভারতের রক্তদান আন্দোলনের পরিচিত মুখ এবং ওম ব্লাড সেন্টারের জনসংযোগ আধিকারিক Tirthankar Karmakar।

শিবিরে উপস্থিত ছিলেন বারাসাত অনলাইনের সক্রিয় সদস্য Sanjoy Sengupta-ও। তিনি জানান, রক্তদানের মুহূর্তে তীর্থঙ্কর কর্মকার তাঁর কাছে এসে শুভেচ্ছা ও উৎসাহ দেন, যা তাঁর কাছে বিশেষ প্রাপ্তি হয়ে থাকবে। তাঁর কথায়, “রক্তদানের মানসিক তৃপ্তির পাশাপাশি এই ভালোবাসা ও উৎসাহ আলাদা অনুভূতি দেয়।”

বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে এমন উদ্যোগ সমাজে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব আরও বাড়িয়ে তুলবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *